কাল খুলনায় আসছে বুস্ট এডুকেশন

 প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন   |   শিক্ষা

কাল খুলনায় আসছে বুস্ট এডুকেশন


মোঃ নাঈমুর রহমান (খুবি প্রতিনিধি) : 

“বুস্ট এডুকেশন সার্ভিস” এর আয়োজনে আজ ২ মার্চ খুলনা, শনিবার (৪ মার্চ) ঢাকা ও সোমবার (৬ মার্চ) সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো ২০২৩!


“বুস্ট এডুকেশন সার্ভিস” এর আয়োজনে আজ খুলনার হোটেল "ক্যাস্টেল সালাম", ৪ মার্চ ঢাকায় হোটেল "দ্যা ওয়েস্টিন ঢাকা" ও ৬ মার্চ হোটেল "গ্রান্ড প্যালেস" -এ  অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চমৎকার ইউকে এডুকেশন এক্সপো। এই এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন ইউকে, ইউএসএ,কানাডা ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। যাদের সাথে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা ইউকে এডমিশনের ব্যাপারে সম্পূর্ণ ধারণা নিতে পারবে। এছাড়াও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মোহাম্মদ শফিক লন্ডন থেকে সরাসরি স্ব-শরীরে উপস্থিত হবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও পরিচালক এস.এম সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


এই অনুষ্ঠানটির মূল আকর্ষন হচ্ছে, একজন শিক্ষার্থী তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের বাহিরে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে খুব সহজেই এডমিশন নিয়ে পড়াশোনা শেষ করে সফল ক্যারিয়ার গঠন করবে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা লাভ করার অপূর্ব সুযোগ।



শিক্ষা এর আরও খবর: